image desc

'অ্যামিগো অ্যালায়েন্স বিডি'-এর যাত্রা শুরু

অ্যামিগো অ্যালায়েন্স বিডি- নতুন মোবাইল ফোন ব্র্যান্ড নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। গত ২২ ফেব্রুয়ারি অ্যামিগো অ্যালায়েন্স বিডি-এর কর্পোরেট অফিসে আয়োজিত ব্র্যান্ড লঞ্চিং ইভেন্টে দেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইলের কার্যক্রম শুরুর ঘোষণা দেওয়া হয়।

লঞ্চিং ইভেন্টে অ্যামিগো অ্যালায়েন্স বিডি-এর সিইও এস, এম, রেজওয়ান আলম বলেন, প্রযুক্তি নির্ভর ইলেকট্রনিক্স ব্র্যান্ড হিসেবে 'অ্যামিগো মোবাইল এবং এনিক্স মোবাইল' গতানুগতিক ডিজাইনের বাইরে ব্যবহারকারীকে এক নতুন অভিজ্ঞতা দিতে সক্ষম হবে। এছাড়াও উন্নতধারার প্রোডাক্টস এবং সার্ভিস দিয়ে আরো বেশি গ্রাহক পরিচিতি এবং সন্তুষ্টি পেতে অ্যামিগো অ্যালায়েন্স বিডি বদ্ধপরিকর। 

অ্যামিগো অ্যালায়েন্স বিডি-এর সেলস এবং মার্কেটিং পরিচালক আসিফুর রহমান খান জানান, বাংলাদেশে ফিচারফোনের চাহিদা স্মার্টফোন চাহিদার থেকেও বেশি। তাই প্রথমে আমরা ফিচারফোন দিয়ে মার্কেটে পরিচিতি স্থাপনের জন্য কাজ করছি। আমাদের লক্ষ্য কোয়ালিটি প্রোডাক্টস এবং উন্নত সার্ভিস প্রদান এবং দামও থাকবে ক্রেতাদের হাতের নাগালে। পাশাপাশি খুব শীঘ্রই আমরা স্মার্টফোনসহ আরো নানা প্রযুক্তিপণ্য নিয়ে বাজারে সাড়া ফেলতে চাই। 

অ্যামিগো অ্যালায়েন্স বিডি এর বিভিন্ন ব্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অ্যামিগো অ্যালায়েন্স বিডি-এর পরিচালক পারভেজ আহমেদ, পরিচালক মাহামুদুল হাসান হেলাল, কে.এ. এম. মশিউজ্জামান, ওয়াশিক জাহান, মো. শাদমান শাহ্‌রিয়ার, মো. আরিফুর রহমান প্রমুখ।

উল্লেখ্য যে, ভিন্ন ভিন্ন ডিজাইন এবং ডিসপ্লে সাইজের মোট তিনটি ফিচারফোন মডেল লঞ্চ করেছে ।